সোমবার, ২৯ জুন ২০২৬

বানভাসি মানুষের জন্য ১০০ টি গরু ও নগদ ৪ লক্ষ টাকা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করলেন ফারাজ করিম চৌধুরী

- Advertisement -
Single page 1st Paragraph

সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষের জন্য পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০০ টি গরু প্রদান করেছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী৷ ১০০ টি গরু জবেহ করে ১০ হাজার পরিবারের মাঝে ১ কেজি করে মাংস বিতরণ করা হবে৷ এই বৃহৎ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নিকট ১০০ টি গরু হস্তান্তর করেছেন ফারাজ করিম চৌধুরী। এরই ধারাবাহিকতায় আজ ৯ জুলাই শনিবার সিলেট সেনানিবাসের এরিয়া কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহসিনুল হক কবিরের নিকট ২৭ টি গরু হস্তান্তর করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সিলেট সেনানিবাসের ডিভিশন কমান্ডার মেজর সাবরিনা মমতাজ অনি, জালালাবাদ সেনানিবাসের স্কুল অব ইনফেন্ট্রি এন্ড টেক্টিস এর অধ্যাপক মেজর হাসান চৌধুরী, ৩৮ এস.টি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুল কাদের (পিএসসি), ক্যাপ্টেন সুমাইয়া তাবাসসুম ও ক্যাপ্টেন মেহজাবীন তানজিম রাফা। গরুর মাংস বিতরণের জন্য আনুষঙ্গিক খরচ বাবদ নগদ ৪ লক্ষ টাকা এসময় প্রদান করা হয়। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট ডিভিশনের জিওসি মেজর জেনারেল হামিদুল হক (এন.এস.ডব্লিউ.সি, পিএসসি)’র সাথে সৌজন্য সাক্ষাৎ করে মতবিনিময় করেন ফারাজ করিম চৌধুরী। পরবর্তীতে সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদে বানভাসি মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পে আরো গরু পাঠানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিশ্বনাথ ক্যাম্পের জন্য দেওয়া ৮ টি গরু গ্রহণ করেন ক্যাপ্টেন ইমন। বাংলাদেশ সেনাবাহিনীর ছাতক ক্যাম্পের জন্য দেওয়া ৫ টি গরু গ্রহণ করেন ক্যাপ্টেন ইমতিয়াজ। বাংলাদেশ সেনাবাহিনীর দোয়ারা বাজার ক্যাম্পের জন্য দেওয়া ৭ টি গরু গ্রহণ করেন ক্যাপ্টেন আবির। বাংলাদেশ সেনাবাহিনীর জালালাবাদ ক্যান্টনমেন্টের জন্য দেওয়া ২৫ টি গরু গ্রহণ করেন মেজর সালাউদ্দিন। বাংলাদেশ সেনাবাহিনীর সুনামগঞ্জ ক্যান্টনমেন্টের জন্য দেওয়া ২৮ টি গরু গ্রহণ করেন মেজর আশিক।

এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, “কোরবানির দিন ১০০ টি গরু জবেহ করে সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি জনগণের জন্য যদি সেনাবাহিনীকে ১০ টাকা দেওয়া হয় তবে সেই ১০ টাকা তারা যথাযথভাবে পাবে। সেনাবাহিনীর কর্মপরিধি ও কার্যক্ষমতার কারণে আমরা তাদের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করি এবং তারাও এ কাজে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করে। ইনশাআল্লাহ, আমরা সুনামগঞ্জের দিরাই, ধর্মপাশা, জামালগঞ্জ, সুনামগঞ্জ (সদর), তাহিরপুর, বিশ্বনাথ, ছাতক, দোয়ারা বাজার, শাল্লা ও সিলেটের কোম্পানীগঞ্জ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট ও বালাগঞ্জে এসব গরু পৌছিয়ে ১০ হাজার পরিবার তথা ৪০ হাজার মানুষের মাঝে বিতরণ করবো।”

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...