শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

চকরিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের চকরিয়ায় ১টি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ মো. সেলিম নেওয়াজ (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার সেলিম নেওয়াজ চকরিয়ার ফিরোজ কলোনির মৃত কবির আহম্মদের ছেলে।

শুক্রবার (৮ জুলাই) রাত পৌনে ১২টায় চকরিয়া পৌরসভার শমশের পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, ‘শমশের পাড়ার সেলিম নেওয়াজের ঘরে মাদক কেনা-বেচার খবর পেয়ে শুক্রবার রাত পৌনে ১২টায় অভিযানে যায় র‌্যাব। এসময় সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরের আনলার নিচ থেকে ১টি ওয়ানশুটার গান, ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই অস্ত্র মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাঁসানোর কাজে ব্যবহার করতো বলে জানায়। তার বিরুদ্ধে ফেনী সদর থানা ও চকরিয়া থানায় ২টি মামলা রয়েছে। গ্রেপ্তার সেলিম নেওয়াজকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...