বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

৫ চোরাই সাইকেল উদ্ধার: জড়িত চোর গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া থেকে চোরাই সাইকেলসহ মোহাম্মদ আকাশ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোরাইকৃত ৫টি বাইসাইকেল উদ্ধার করা হয়। শনিবার (৭ আগস্ট) রাতে নবী চৌধুরী রোড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ নোয়াখালী সদর থানার ধর্মপুর এলাকার মোহাম্মদ আবুল কাশেমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঝর্ণাপাড়া নবী চৌধুরী রোড এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি চোরাই বাইসাইকেলসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।’
জিজ্ঞাসাবাদে আকাশ জানায়, ‘সাইকেলগুলো সে চোরদের কাছ থেকে অল্প দামে কিনে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছিল।’গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি ও নবজাতক সেবা চালু করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার গর্ভবতী নারী ও নবজাতকদের জরুরি স্বাস্থ্যসেবা...

সিডিএ’র ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা আনার বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে আলোচনা করেছে নিউভিশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আজ...

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে...

সর্বশেষ

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...

সিডিএ’র ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত...

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে...

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির

আসন্ন এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত...

সিএমপির ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সমাধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের...