রবিবার, ২ আগস্ট ২০২৬

দক্ষিণ চট্টগ্রামের ৭০ গ্রামে ঈদ উদ্‌যাপন

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে আগামীকাল পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। তবে সৌদি আরবসহ মধ্যেপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিলিয়ে আজকে দেশের অনেক জায়গায় ঈদ পালিত হচ্ছে। চট্টগ্রামেও পশু কোরবানির উৎসবে মেতেছেন ৭০টি গ্রামের মানুষ।

আজ শনিবার (৯ জুলাই) সকালে চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফে ঈদের নামাজ আদায় করেন মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা। নামাজে ইমামতি করেন হযরত শাহছুফি সৈয়্যদ মোহাম্মদ আলী।

জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের শাহজাদা মো. মতি মিয়া মনসুর বলেন, আমরা আজ ঈদুল আজহার নামাজ আদায় করেছি। নামাজ শেষে দেশবাসীর শান্তি কামনায় দোয়া করা হয়েছে। চট্টগ্রামের ৭০টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। দরবার শরীফের অনুসারীরা হানাফি মাজহাবের মতে বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদসহ সব মুসলিম ধর্মীয় রীতিনীতি পালন করে। এটি প্রায় ২৫০ বছর আগে থেকে চলে আসছে।

জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল, এঁওচিয়া, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতী, বাজালিয়া, ছদাহা, কেওচিয়া ও গাটিয়াডেঙ্গা, লোহাগাড়ার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি, চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, হারালা, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, কেশুয়া, জুনিগোনা, আব্বাসপাড়া, বাথুয়া, বাঁশখালীর জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, গুনাগড়ি, চুনতি, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর, পটিয়ার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়া এবং বোয়ালখালী ও ফটিকছড়ি, সন্দ্বীপসহ বিভিন্ন এলাকার ৭০টি গ্রামের অনেক মানুষ ঈদ উদযাপন করছেন।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...