সোমবার, ২৯ জুন ২০২৬

ঈদ জামাতে পুলিশের নাইট পেট্রোল ও অতিরিক্ত টহলের ব্যবস্থা থাকবে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, ঈদুল আজহার জামাতকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরে কোন ধরনের হুমকি নেই।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

সিএমপি কমিশনার বলেন, ঈদুল আজহা উপলক্ষে গরুর বাজার ও চামড়া ক্রয়-বিক্রয়কালে নগরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের আনন্দ সবাই উপভোগ করবে। বাসা খালি করে বা পুরো বিল্ডিং খালি করে কোথাও যেতে নিরুৎসাহিত করছি। বাড়ির সামনে পিছনে আলোকিত করে যাবেন।

বাড়িতে সিসি ক্যামেরা থাকলে অপরাধীরা ভয় পাবে। বাড়ির সামনের রাস্তার অংশে একটি সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে পুলিশের জন্যও অপরাধী শনাক্ত করা সহজ হয়। তারপরও আমরা আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিক আছি। পুলিশের নাইট পেট্রোল ও অতিরিক্ত টহলের ব্যবস্থা থাকবে। ঈদে দর্শনীয় স্থানগুলো খোলা থাকবে। প্রত্যেকের আনন্দ-উৎসবে অংশ নেওয়ার অধিকার আছে। তবে এটি যেন কখনোই সীমা ছাড়িয়ে না যায়। রাতে উচ্চশব্দে গান বাজনার বিষয়ে পুলিশের কাছে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সিএমপি কোরবানির পশুর হাটের নিয়মিত নিরাপত্তা দিচ্ছে। থানার নিয়মিত মোবাইল টহল, ট্রাফিক ব্যবস্থা, জাল নোট সনাক্তকরণ বুথ, সাদা পোশাকে পুলিশী টহল, টাকা পরিবহনে নিরাপত্তা দিচ্ছে। এছাড়া ডিবি’র মোবাইল টিম, বোম্ব ডিসপোজাল টিম, সুইপিং টিম, স্ট্রাইকিং রিজার্ভ, কুইক রেসপন্স টিম রয়েছে। বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, স্টিমারঘাট ও মার্কেট এলাকার নিরাপত্তা দিচ্ছে পুলিশ। গুরুত্বপূর্ণ স্থান ও আবাসিক এলাকাসমূহের জন্য ঈদের দিন হতে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিশেষ মোবাইল টহল থাকবে।

পশুবাহী ট্রাক জোরপূর্বক যেন কোনও হাটে কেউ নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি। পাশাপাশি অনুমোদিত হাট ব্যতীত অন্য কোনও স্থানে যাতে কেউ পশুর হাট না বসাতে পারে এবং কোথাও যেন কেউ অবৈধ খুঁটির ব্যবসা করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছে। পশুবাহী খালি ট্রাক ফেরত যাওয়ার সময় যাত্রী পরিবহন না করতে বলেছে সিএমপি।

সিএমপির অস্থায়ী সাব-কন্ট্রোল রুম রয়েছে: অলংকার বাস স্ট্যান্ড, নতুন রেলওয়ে স্টেশন, বহদ্দারহাট বাস টার্মিনাল, একে খান মোড় ও কর্ণফুলী ব্রীজ গোল চত্বর এলাকায়।

ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জমিয়াতুল ফালাহ্ জামে মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং বড় ঈদ জামাতে। এছাড়া অন্যান্য মসজিদে ঈদ জামাতের নিরাপত্তা থানা, ফাঁড়ি কর্তৃক প্রদান করা হবে। ঈদ জামায়াত কেন্দ্রিক পিকেট ডিউটি, থানার নিয়মিত মোবাইল টহল, সাদা পোষাকে পুলিশী ব্যবস্থা ও ডিবি টিম মোতায়েন থাকবে।

চামড়া হাটে নিরাপত্তায় নিয়মিত ডিউটি, থানা মোবাইল টিম, ডিবি টিম, সাদা পোষাকে পুলিশ ও র্যা বের টহল থাকবে। চামড়া পাচার রোধকল্পে সংগৃহিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনও এলাকায় যাতে সিন্ডিকেট তৈরি করে কোরবানির চামড়া ক্রয়-বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে। ঢাকাগামী চামড়া বহনের ট্রাক চলাচলে কোনও বাধা-নিষেধ থাকবে না।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ ও অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামিনুর রহমান উপস্থিত ছিলেন।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...