বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মালিতে বোমা হামলায় দুই শান্তিরক্ষী নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

বোমা হামলায় মালিতে জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ শান্তিরক্ষী। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।প্রতিবেদনে বলা হয়, মালির উত্তরাঞ্চলীয় এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সম্প্রতি নিরাপত্তাহীনতা বেড়েছে। কারণ দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলো আক্রমণ বাড়িয়েছে এবং বহু এলাকা দখল করেছে। গত মাসে মালির মোপ্তি অঞ্চলের দিয়াল্লাসাগৌ, দিয়াওয়েলি এবং ডেসাগৌ গ্রামে ১৩২ জন বেসামরিক লোক নিহত হয়।

কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি বলছে, মালির ওই এলাকাতে আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। অবশ্য তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ মঙ্গলবারের ওই হামলার দায় স্বীকার করেনি।

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনটি মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন অন মালি (মিনুজমা) নামে পরিচিত। টুইটারে দেয়া এক বার্তায় মিনুজমা’র মুখপাত্র অলিভিয়ের সালগাদো জানান, গত মঙ্গলবার (৫ জুলাই) মালির উত্তরাঞ্চলীয় টেসালিট গ্রাম এবং গাও শহরের মধ্যে শান্তিরক্ষীদের ওপর হামলার এই ঘটনাটি ঘটে। এসময় দুই জাতিসংঘ শান্তিরক্ষী নিহত এবং পাঁচজন গুরুতর আহত হন।

মালির উত্তর ও মধ্যাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীদের সহিংসতা ও সংঘাত বন্ধের লক্ষ্যেই কাজ করছেন শান্তিরক্ষীরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দায়িত্বপালন করতে গিয়ে ২০১৩ সাল থেকে দেশটিতে ২৩০ জনের বেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।

ইমা

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...