বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যবসায়ী হত্যা মামলায় লক্ষ্মীপুরে দুইজনের মৃত্যুদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

ব্যবসায়ী হত্যা মামলায় লক্ষ্মীপুরের রায়পুরে  দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে এই রায় দেন। এছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

জানা যায় ২০১৯ সালের ২০ আগস্ট রাতে নিহত আলমগীর মান্দারী বাজারের এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ পাওনা টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের কাছে মোবাইল করে এ তথ্য জানান। এর কিছুক্ষণ পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সারারাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। সকালে কাজীর দিঘীর পাড় এলাকায় আলমগীরের গলাকাটা মরদেহ দেখতে পান এলাকাবাসী। স্বজনদের জানালে তারা মরদেহ শনাক্ত করে। খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

ওই দিনই নিহত আলমগীরের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত এই দুইজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।দণ্ডিতরা হলেন- মেহেদি হাসান রুবেল (৩৫) ও ফয়েজ আহাম্মদ (২৪) । রুবেল সদর উপজেলার পশ্চিম বটতলী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং ফয়েজ একই এলাকার আব্দুল্লাহর ছেলে। রায় ঘোষণার সময় মেহেদি হাসান রুবেল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি ফয়েজ পলাতক রয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...