সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে জমতে শুরু করেছে কোরবানির পশুর বাজার

- Advertisement -
Single page 1st Paragraph

১০ জুলাই পবিত্র ঈদুল আযহা। এদিন পশু কোরবানির মাধ্যমে নিজের পশুত্ব কোরবানি দেন বলে বিশ্বাস মুসলমান ধর্মালম্বীদের। কোরবানির এ পশু কেনাকাটা নিয়ে জমতে শুরু করেছে বাজারগুলো। চট্টগ্রাম মহানগরীতে স্থায়ী অস্থায়ী মিলে ৬টি বাদেও জেলা জুড়ে অসংখ্য পশুর হাট বসেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামের বাজারগুলোতে আসা শুরু হয়েছে কোরবানির পশু। বাজারগুলোতে শুরু হয়েছে বেচাকেনাও। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠছে এসব বাজার।

চট্টগ্রাম মহানগরীতে প্রশাসনের অনুমতি নিয়ে এবার তিনটি অস্থায়ী পশুর বাজার বসেছে। নুর নগর হাউজিং এস্টেট মাঠ, সল্টগোলা রেলওয়ে ক্রসিং সংলগ্ন মাঠ এবং দক্ষিণ পতেঙ্গার বাটারফ্লাই পার্কেরে দক্ষিণে টিকে গ্রæপের খালি মাঠে বসেছে এসব অস্থায়ী বাজার। আবার সাগরিকা বাজার, বিবিরহাট বাজার এবং পোস্তারপাড় ছাগলের হাটের স্থায়ী বাজারেও শুরু হয়েছে কেনাবেচা।

নগরীর সাগরিকা বাজার, বিবির হাট, নুর নগর হাউজিংয়ের মাঠ এবং নগরীরর বাইরর কর্ণফুলীর মইজ্জ্যারটেক বাজারে গিয়ে দেখা গেছে, বাজারগুলোতে সাজ সাজ রব। বিকেল গড়িয়ে সন্ধ্যে হতেই চলে উঠেছে অসংখ্য বাতি। বাতির আলোতে অনেকে কোরবানির পশু পছন্দ করছেন। তবে সবগুলো বাজারের চিত্র প্রায় একই। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরুর বেপারিরা ভীড় জমিয়েছেন নগরীর পশুর হাটগুলোতে।

এদিকে নতুন করে করোনার চতুর্থ ঢেউ নিয়ে নতুন করে কপালে ভাঁজ তৈরি করবে। এ

রমধ্যে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসানোসহ বেশকিছু নির্দেশনা দিয়েছে সরকার। নগরের হাটগুলো ঘুরে সেসব বিষয়ে বেশ উদাসীনতা চোখে পড়েছে। পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের একমুখী চলাচল থাকা অর্থাৎ প্রবেশপথ এবং বহির্গমন পথ পৃথক করার কথা থাকলেও তেমন ব্যবস্থা চোখে পড়েনি।

সাগরিকা বাজারে গিয়ে দেখা যায়, পুরোপুরি জমে না উঠলেও কুষ্টিয়া, চাপাই নবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া থেকে গরু নিয়ে এসেছেন বেপারিরা। বেশিরভাগ বড় গরু এসেছে কুষ্টিয়া থেকে। ছোট এবং মাঝারি গরু এসেছে চাপাইনবাবগঞ্জ থেকে। মূল বাজারে চারিদিকে তৈরি হয়েছে অসংখ্য খাইন। ভাগিনার মাঠ, মামা-ভাগিনার মাঠসহ অসংখ্য নামে বসেছে এসব খাইন। মামা-ভাগিনার খাইনে কথা হয়, চাপাইনবাবগঞ্জ থেকে আসা বেপারি সাদিকুলের সাথে। এ বেপারে বলেন, ৯ জন বেপারি মিলে ২৩টি গরু নিয়ে সাগরিকা বাজারে এসেছেন তারা। ইতোমধ্যে ক্রেতারা গরু দেখছেন। অনেকে দাম জিজ্ঞেস করছেন। কিন্তু বিক্রি হয়নি। তিনি বলেন, আমাদের আড়াই মণ থেকে চার মণের গরু রয়েছে। ৯০ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা মূল্যের গরু রয়েছে আমাদের। তবে বাজার হিসেবে দাম সামনের দিনে কম-বেশি হতে পারে বলে জানান তিনি।

ভাগিনার মাঠে কথা হয় কুষ্টিয়া থেকে আসা বেপারি রেফাজ উদ্দিনের সাথে। তিনি বলেন, আমরা ১২টি গরু এনেছি। প্রত্যেকটি গরু ১০-১২ মণ ওজনের। তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত এসব গরুর দাম। তিনি বলেন, এবার মণ হিসেবে হিসেব করলেও কমপক্ষে মণ ৩০ হাজার টাকায় বিক্রি হবে গরু। তিনি বলেন, এবার গরুর খাদ্যের দাম বেশি হওয়াতে গরু পালনে খরচও বেশি পড়েছে। যে কারণে এবারের কোরবানিতে গরুর দাম বেশি থাকবে বলে মনে করেন তিনি।

সাগরিকা বাজারে গরু কিনতে এসেছেন নাছিরাবাদ এলাকার ব্যবসায়ী জমির উদ্দিন। তিনি বলেন, আমি প্রতি বছর আগেভাগে কোরবানির গরু কিনি। কারণ কয়েকদিন আগে কিনলে একটু পরিচর্যা করার সুযোগ তৈরি হয়। নিজে লালন পালনের একটি মজা পাওয়া যায়। এতে সওয়াবও পাওয়া যায়।

বিবির হাট মূল বাজারে গরু, মহিষ, ছাগল উঠলেও মাদ্রাসার মাঠের অস্থায়ী খাইনে এখনো বেপারি আসেনি। তবে মূল বাজারে বেচাবিক্রি হচ্ছে। ক্রেতারাও আসছেন গরু দেখতে। কুষ্টিয়া থেকে আসা বেপারি আলাউদ্দিন বলেন, আমরা তিনজনে ১৫টি গরু নিয়ে বাজারে এসেছি। অনেকে গরু দেখেছেন। দামে বনিবনা না হওয়ায় বিক্রি করিনি।

নগরীর বহদ্দারহাট মাইলের মাথা এলাকার নুর হাউজিংয়ে বসেছে কর্ণফুলী অস্থায়ী পশুর হাট। এখানে এখনো পুরোদমে পশু বিক্রি শুরু হয়নি। ১১টি গরু নিয়ে আসা কুমিল্লা এলাকার আবদুর রহিম জানান, বাজারে সামান্য বেচাকেনা হচ্ছে। তিনি ইতিমধ্যে দুটি গরু বিক্রি করে দিয়েছেন। সেখানেও খুঁটির জন্য অতিরিক্ত টাকা দিতে হয়েছে বলে এ বেপারি অভিযোগ করেন। চুয়াডাঙ্গা থেকে আসা ইব্রাহিম বেপারি বলেন, আমরা ১৭টি গরু নিয়ে এসেছি। আশা করছি কোরবানির আগেই এসব গরু বিক্রি হয়ে যাবে। তিনি বলেন, আমি গত ১৫ বছর ধরে সাগরিকা ও নুর হাউজিংয়ের বাজারে আসি। এবার নুর হাউজিংয়ে এসেছি। বাজারে কেনাবেচা শুরু হয়েছে বলে জানান তিনি।

কর্ণফুলী মইজ্জ্যার টেক বাজারে দেখা গেছে, এখানকার স্থায়ী খাইনগুলোতে সারি সারি গরু ও মহিষ। দেশি গরু বাদেও ইন্ডিয়ান গরুও এসেছে এ বাজারে। এখানে সিডিএর কর্ণফুলী আবাসিকের মাঠে বসেছে অস্থায়ী খাইন। অস্থায়ী খাইনে বেচাবিক্রি কম হলেও স্থায়ী খাইনগুলোতে নিয়মিতভাবে বেচাকেনা হচ্ছে গরু-মহিষ। কোরবানি বাদেও এখান থেকে লোকজন সামাজিক অনুষ্ঠান মেজবান কিংবা বিয়ের অনুষ্ঠানের জন্য গরু-মহিষ কেনেন বলে জানালেন আলমগীর নামের একজন।

জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এবার কোরবানিতে আট লাখ ২১ হাজার পশুর প্রয়োজন হবে। এর মধ্যে গরু পাঁচ লাখ ৩৫ হাজার ৮০৩, মহিষ ৬৬ হাজার ২৩৭, ছাগল ও ভেড়া এক লাখ ৮৯ হাজার ৬২ এবং অন্যান্য ৯৯টি পশু রয়েছে। ২০২১ সালে সাত লাখ ৪২ হাজার ৪৫৫টি পশু জবাই করা হয়। এর মধ্যে স্থানীয়ভাবে উৎপাদন হয়েছিল সাত লাখ ৫৬ হাজার ৩৩৪টি পশু। ২০২০ সালে সাত লাখ ৩৫ হাজার ৫৫৬টি পশু জবাই করা হয়। ওই বছর স্থানীয়ভাবে ছয় লাখ ৮৯ হাজার ২২টি পশু উৎপাদিত হয়েছিল বলে জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্র জানায়।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন বলেন, এবার চট্টগ্রামে কোরবানিতে আট লাখ ২১ হাজার পশুর চাহিদা রয়েছে। আশা করছি লোকজন স্বাচ্ছন্দ্যে পশু কিনতে পারবেন। কোন সংকট থাকবে না। পশুর হাটে দায়িত্ব পালনের জন্য এবার ৩০টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসব মেডিকেল টিম বাজারে কোরবানির পশুর স্বাস্থ্যের অবস্থা নিশ্চিত করবে। প্রত্যেকটি হাটেই ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে।

এ ব্যাপারে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ইতোমধ্যে কোরবানির পশুর হাটগুলোতে পশু আসতে শুরু করেছে। প্রত্যেক পশুরহাটে ইতোমধ্যে পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাটগুলোতে জাল টাকার ব্যবহার রোধ করতে ব্যাংকগুলোর জাল টাকা চিহ্নিতকরণ বুথ বসানোর জন্য অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে হাটগুলো বেচাকেনা শুরু হয়েছে। আশা করছি, ক্রেতা-বিক্রেতারা নির্বিঘেœ তাদের পশু কেনাবেচা করতে পারবে। যে কোন প্রয়োজনে পুলিশ তাৎক্ষনিক সহযোগিতা দেবে।

চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জেলা প্রশাসন তিনটি অস্থায়ী পশুর হাট স্থাপনের অনুমতি দিয়েছে। সেগুলোতে ইতোমধ্যে বাজার বসেছে। ঈদুল আজহার আগের দিন পর্যন্ত এ বাজারগুলো চলছে। অনুমোদিত তিনটি অস্থায়ী পশুর বাজার হলো, নুর নগর হাউজিং এস্টেট মাঠ, সল্টগোলা রেলওয়ে ক্রসিং সংলগ্ন মাঠ এবং দক্ষিণ পতেঙ্গার বাটারফ্লাই পার্কেরে দক্ষিণে টিকে গ্রæপের খালি মাঠ। তাছাড়া স্থায়ী বাজারগুলো হচ্ছে সাগরিকা বাজার, বিবিরহাট বাজার এবং পোস্তারপাড় ছাগলের হাট।

জেলা প্রশাসনের ১৭টি শর্ত- চট্টগ্রাম মহানগরীতে কোরবানির পশুর হাট বসানোতে ১৭টি শর্ত জুড়ে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শর্তগুলো হচ্ছে- অস্থায়ী পশুর হাট প্রধান সড়ক থেকে কমপক্ষে ১০০ গজ দূরে সুবিধাজনক স্থানে স্থাপন করতে হবে, যাতে কোনো অবস্থাতেই প্রধান সড়কে যান চলাচল ব্যাহত না হয়; পশুর বাজারের সীমানার বাইরে বা রাস্তায় কোনো পশু রাখা বা খুঁটি রাখা যাবে না; কোভিড-১৯ সংক্রমণ ও বিস্তার রোধে পশুর হাটে স্বাস্থ্যবিধি পালন করতে হবে, প্রবেশ ও প্রস্থানে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানি সরবরাহ করতে হবে।

কোরবানির পশুর অস্থায়ী হাটে ক্রেতা-বিক্রেতাদের একমুখী চলাচলের ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ পৃথক প্রবেশ ও নির্গমন পথ। পাশাপাশি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে তা নিশ্চিত করা। বাজারে যাতে কোনো জটিলতা না হয় সেদিকে বিশেষ খেয়াাল রাখতে হবে; বৃদ্ধ ও শিশুদের গরুর হাটে প্রবেশে নিরুৎসাহিত করতে হবে; অনলাইনে পশু ক্রয়-বিক্রয়কে উৎসাহিত করা; গরুর হাটে ইজারাদারদের অবশ্যই তাদের নিজস্ব পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে; সব বাজারে পশুর স্বাস্থ্য যাচাই করার জন্য একজন পশুচিকিৎসক সার্জনের উপস্থিতি নিশ্চিত করতে হবে; বাজার এলাকা নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে; গরুর হাটের গুরুত্বপূর্ণ স্থানে ইজারাদারদের সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। রাস্তায় পশু পরিবহনের সময়, ইজারা গ্রহীতা বা তার মনোনীত প্রতিনিধিকে কোন প্রকার পশু পরিবহনের যানবাহনের রুট পরিবর্তন করতে বা পশুটিকে তার নিজস্ব হাটে নিয়ে যেতে বাধ্য করা যাবে না।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...