সোমবার, ২৯ জুন ২০২৬

গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

চলছে লোডশেডিং।গরমে ত্রাহি ত্রাহি অবস্থা মানুষের

- Advertisement -
Single page 1st Paragraph

সকাল সন্ধ্যা-রাতে চলছে ভয়াবহ লোডশেডিং। গরমের মধ্যে লোডশেডিং আরও অসহনীয় করে তুলছে সাধারণ মানুষের জীবনযাত্রা। পিডিবি বলছে, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি কমে যাওয়াতে সারাদেশে গ্যাসের সরবরাহ কমে যাওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। এতে বাধ্য হয়েই লোডশেডিং করছে সরকারি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটি।

পিডিবির তথ্য মতে, সর্বশেষ গত ৩ জুলাই সারাদেশে ১১ হাজার ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর বাইরে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ভারত থেকে আমদানিকৃত এক হাজার ১৯ মেগাওয়াট বিদ্যুৎ। তার মধ্যে ত্রিপুরা থেকে ১৬৬ মেগাওয়াট এবং ভেড়ামাড়া এইচভিডিসি (হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট) দিয়ে ৮৫৩ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে দেশের জাতীয় গ্রিডে। এইদিন পিডিবির নিজস্ব মালিকানাধীন ৪৬টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১৮টিতে পিক আওয়ারে কোনো বিদ্যুৎ উৎপাদিত হয়নি। কমবেশি গ্যাস সংকট ছিল গ্যাস নির্ভর ২৩টি বিদ্যুৎকেন্দ্রে।

এদিকে দিনে-রাতে লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লোডশেডিং নিয়ে ট্রল শুরু করেছে। একদিকে গরম, অন্যদিতে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বাসার বয়স্কদের চেয়ে শিশুরা বেশি অতিষ্ট হয়ে উঠছে।

পিডিবি দক্ষিণাঞ্চল (চট্টগ্রাম) বিতরণ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রেজাউল সোমবার রাতে জানান, সারাদেশে কেন্দ্রীয়ভাবে বিদ্যুতের সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নির্ধারণকৃত লোড অনুযায়ী দেশের প্রত্যেকটি অঞ্চল বিদ্যুৎ পেয়ে থাকে। চট্টগ্রামে সরবরাহ ব্যবস্থায় কোনো ত্রুটি নেই। শুধু ন্যাশনাল গ্রিড থেকে কম পাওয়ার কারণে বাধ্য হয়েই চট্টগ্রামে লোডশেডিং করতে হচ্ছে। তিনি বলেন, অনেক জোর তদবির করে ৫০ মেগাওয়াট বেশি লোড নিয়েছি চট্টগ্রামের জন্য। তারপরেও পিক আওয়ারে ২০০-২৫০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে কথা হলে পিডিবির উপসচিব (উৎপাদন) হেলালুর রহমান সোমবার সন্ধ্যায় বলেন, সরকারি পাওয়ার প্লান্টগুলোতে গ্যাসের সরবরাহ কমে গেছে। বাধ্য হয়েই গ্যাস নির্ভর অনেক পাওয়ার প্লান্ট বন্ধ রাখতে হচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার কারণে সারাদেশে পরিমিত মাত্রায় কিছু লোডশেডিং হচ্ছে বলে জানান তিনি।

পেট্রোবাংলার তথ্য মতে, সর্বশেষ গত ৩ জুলাই দুই হাজার ৮২২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দিয়েছে পেট্রোবাংলা। দেশীয় গ্যাসক্ষেত্র থেকে দুই হাজার ৩১৫ মিলিয়ন ঘনফুট এবং আমদানিকৃত এলএনজি থেকে ৫০৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পায় পেট্রোবাংলা। তার মধ্যে চট্টগ্রামের জন্য কর্ণফুলী গ্যাসকে দেওয়া হয়েছে ৩০৮ মিলিয়ন ঘনফুট। বর্তমানে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে দুই হাজার ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন সক্ষমতা রয়েছে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) বলছে, বর্তমানে সারাদেশে চার হাজার ২শ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। গ্যাস সেক্টর মাস্টারপ্ল্যান খসড়া-২০১৭ অনুযায়ী, ২০২৩ সালে চাহিদা অনুযায়ী গড়ে ১৯৬৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকার কথা।

সূত্রে জানা গেছে, আমদানিকৃত এলএনজি সরবরাহের জন্য সরকারের ফার্স্ট ট্র্যাক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্প এবং আনোয়ারা থেকে ফৌজদারহাট পর্যন্ত পাইপলাইন নির্মাণ করে পেট্রোবাংলার অঙ্গ প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। এরপর ২০১৮ সালের ১৮ আগস্ট থেকে এক্সিলারেট এনার্জির ৫০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট- ভাসমান টার্মিনাল ও পুনঃগ্যাসে রূপান্তরকরণ ইউনিট) থেকে গ্যাস সরবরাহ শুরু করে আরপিজিসিএল।

দ্বিতীয় পর্যায়ে মহেশখালী-আনোয়ারা গ্যাস প্যারালাল আরেকটি পাইপলাইন নির্মাণ করে জিটিসিএল। পরের বছরে ২০১৯ সালের ৩০ এপ্রিল থেকে ৫০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার সামিট এনার্জির এফএসআরইউ যুক্ত হয় আমদানিকৃত এলএনজি সরবরাহ কাজে। দুই এফএসআরইউ দিয়ে সর্বোচ্চ ৯৫০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ দেওয়ার রেকর্ড রয়েছে। তবে আমদানি কমে যাওয়ায় বর্তমানে দুই এফএসআরইউ দিয়ে মাত্র ৫০০ মেগাওয়াট মতো এলএনজি সরবরাহ দিতে পারছে আরপিজিসিএল।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...