সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে সংক্রমণ কিছুটা কমেছে, নতুন আক্রান্ত ৩০

- Advertisement -
Single page 1st Paragraph

বন্দর নগরীতে করোনায় মৃত্যুশূন্য দিনে সংক্রমণের সংখ্যা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩০ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ১০ দশমিক ৭৫ শতাংশ।

চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে বলা হয়, নগরীর নয় ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল সোমবার চট্টগ্রামের ২৭৯ জনের নমুনায় নতুন ৩০ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ২৬ ও তিন উপজেলার ৪ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ২ জন এবং ফটিকছড়ি ও হাটহাজারীতে একজন করে রয়েছেন। জেলায় করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৭ হাজার ৪৭৪ জন। এর মধ্যে শহরের ৯২ হাজার ৮৩৮ ও গ্রামের ৩৪ হাজার ৬৩৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জনই রয়েছে। এতে শহরের ৭৩৫ ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক আজকের রিপোর্টে দেখা যায়, সরকারি পরীক্ষাগারগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ৩১ জনের নমুনার মধ্যে শহরের ৬ জনের সংক্রমণ শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৮ টি নমুনায় গ্রামের একটিতে করোনাভাইরাস পাওয়া যায়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে পরীক্ষিত ৯ নমুনার ২ টির পজিটিভ রেজাল্ট আসে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৪৭ জনের এন্টিজেন টেস্ট করা হলে গ্রামের ৩ জন আক্রান্ত বলে জানানো হয়।

বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ২৭ জনের নমুনায় কারো শরীরে জীবাণুর উপস্থিতি মিলেনি। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৯টি নমুনায় শহরের ২টিতে জীবাণুর অস্তিত্ব ধরা পড়ে। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ নমুনার একটিতেও ভাইরাস চিহ্নিত হয়নি। এপিক হেলথ কেয়ারে ৪৮ জনের নমুনায় শহরের ৮ জনের দেহে সংক্রমণ পাওয়া যায়।

মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৪৬টি নমুনায় শহরের ৩ জন আক্রান্ত শনাক্ত হন। এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ১১টি নমুনায় শহরের ৫টির রিপোর্ট পজিটিভ হয়।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার নির্ণিত হয় চমেকহা’য় ১৯ দশমিক ৩৫, সিভাসু’তে ৩ দশমিক ৫৭, আরটিআরএলে ২২ দশমিক ২২, শেভরনে ০, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১০ দশমিক ৫২, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ০, এপিক হেলথ কেয়ারে ১৬ দশমিক ৬৬, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৬ দশমিক ৫২, এভারকেয়ার হাসপাতালে ৪৫ দশমিক ৪৫ এবং এন্টিজেন টেস্টে ৬ দশমিক ৩৮ শতাংশ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...