সোমবার, ৯ নভেম্বর ২০২৬

অবৈধ পশুর হাটে চসিকের অভিযান, জরিমানা আদায়

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ পশুর হাটে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে এসব জরিমানা ও নির্দেশনা দেওয়া হয়। অভিযানকালে সাগরিকা পশুর বাজারও তদারকি করা হয়।

যেসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে তার মধ্যে পাহাড়তলী ঝাউতলা বাজারসংলগ্ন মাঠের পশুর হাট, বায়েজিদ বোস্তামি সড়কের এশিয়ান অ্যাগ্রো, চৌধুরী রেঞ্জ ও ইউনি ক্যাম্প।

এসব প্রতিষ্ঠানগুলো অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানোর অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের পাশের বৈধ পশুর হাটে কোরবানির পশু বিক্রির জন্য নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন কর্ণফুলী (নুরনগর) পশুরহাট তদারকি করেন।

পশু ক্রেতা-বিক্রেতাকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ইজারাদার কর্তৃক সার্বক্ষণিকভাবে ক্রেতা-বিক্রেতাদের হাত ধোয়ার ব্যবস্থা করা ও জীবাণুনাশক স্প্রে ব্যবহার নিশ্চিত করাসহ পর্যাপ্ত পরিমাণে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার রাখার নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেটরা।

অভিযানকালে চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

জেবি

এই বিভাগের সব খবর

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (পিজিটিডিএ, চমেকহা)। আজ...

সর্বশেষ

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে...

বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন...

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে নানা...

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...