চট্টগ্রাম নগরীর নগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এস. এম. নুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার চেরাগী পাহাড়স্থ জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, জহুর আহমদ চৌধুরী শ্রমজীবী মানুষের ন্যায্য দাবী ও অধিকার আদায়ের জন্য লড়াই-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। শ্রমিকের উপর জুলুম, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদে তার ভূমিকা ছিল আমাদের জন্য একমাত্র স্মরণীয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিভিন্ন থানা, ওয়ার্ড ও বেসিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ যথাক্রমে ইমাম শরীফ, আমির হোসেন, মোহাম্মদ হাসান, আবদুল মালেক, নিজাম উদ্দিন, মোহাম্মদ খোকন, মোহাম্মদ মনির, নুরুল ইসলাম, শাহাবুদ্দিন, মনির উদ্দিন, মোহাম্মদ সেলিম, মো. হাসান, মো. আমজাদ প্রমুখ।
জেবি

