শনিবার, ১ আগস্ট ২০২৬

ইকুইপমেন্ট কী গ্যান্ট্রি ক্রেন আওতায় পুরোপুরি চট্টগ্রাম বন্দর

- Advertisement -
Single page 1st Paragraph

আধুনিকের ছোাঁয়ায় পরিপূর্ণতা পেতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বন্দরের সবগুলো জেটিতে কন্টেনার হ্যান্ডলিংয়ে বিশ্বের সর্বাধুনিক ইকুইপমেন্ট কী গ্যান্ট্রি ক্রেন স্থাপিত হতে যাচ্ছে। বন্দরের চিটাগাং কন্টেনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কন্টেনার টার্মিনালে (এনসিটি) মোট ১৮টি কী গ্যান্ট্রি ক্রেনের সমৃদ্ধ বহর গড়ে উঠেছে। এসব জেটিতে বার্থিং নেয়া একটি কন্টেনার জাহাজে তিনটি করে কী গ্যান্ট্রি ক্রেন অপারেশন করার সুযোগ তৈরি হওয়ায় বন্দরের কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম অনেক বেশি গতিশীল হবে।
সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৯০০ কোটির বেশি টাকা ব্যয়ে ১০৪টি ইকুইপমেন্ট সংগ্রহ করছে। এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৪টি কী গ্যান্ট্রি ক্রেনসহ ১৬টি গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট এসে পৌঁছেছে। প্রকল্পের আওতায় অন্য ইকুইপমেন্টগুলো অচিরে বন্দরের বহরে যুক্ত হবে।
বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটিতে মোট ৮টি বার্থ রয়েছে। ৮ বার্থের মধ্যে সিসিটির ৩টি বার্থের মধ্যে সিসিটি-১ এবং সিসিটি-৩ বার্থে দুটি জাহাজ বার্থিং দেয়া হয়। জাহাজের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় সিসিটিতে একই সাথে ৩টি জাহাজ বার্থিং দেয়া সম্ভব হয় না। অপরদিকে নিউমুরিং কন্টেনার টার্মিনালে ৫টি বার্থ রয়েছে। এর মধ্যে এনসিটি-১ বার্থটিতে মোবাইল হারবার ক্রেন রয়েছে। এই জেটিতে শুধুমাত্র পানগাঁও টার্মিনালের জাহাজ বার্থিং দেয়া হয়। এছাড়া এনসিসি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থে কন্টেনার জাহাজ হ্যান্ডলিং করা হয়। এতে করে সিসিটি ও এনসিটিতে মোট ৬টি জেটিতে এক্সক্লুসিভলি কন্টেনার জাহাজ হ্যান্ডলিং করা হয়। এই ৬টি জেটির প্রতিটিতে ৩টি করে বিশ্বের সর্বাধুনিক কন্টেনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট কী গ্যান্ট্রি ক্রেন স্থাপন করা হচ্ছে। এতে করে একটি জাহাজ থেকে একই সাথে তিনটি কন্টেনার ওঠানো বা নামানো যাবে। ফলে কন্টেনার হ্যান্ডলিং প্রক্রিয়া অনেক বেশি গতিশীল হবে।
জানা যায়, চট্টগ্রাম বন্দরে কী গ্যান্ট্রি ক্রেন স্থাপন প্রক্রিয়া শুরু হয় ২০০৫ সালে। দুটি কী গ্যান্ট্রি ক্রেন স্থাপনের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ জাহাজের ক্রেন ছাড়া শোর টু শিপ কন্টেনার হ্যান্ডলিং শুরু করে। কী গ্যান্ট্রি ক্রেন বন্দরের জেটিতে অবস্থান করে জাহাজ থেকে কন্টেনার খালাস এবং জাহাজে বোঝাই করতে পারে। এসব ক্রেন দিয়ে জাহাজের ১৫ রো পর্যন্ত কন্টেনার খালাস ও বোঝাই করা হয়।
চট্টগ্রাম বন্দরের ইকুইপমেন্ট বহরকে সমৃদ্ধ করতে ৪টি কী গ্যান্ট্রি ক্রেনসহ মোট ১০৪টি ইকুইপমেন্ট সংগ্রহের জন্য একটি প্রকল্প গ্রহণ করে। জানা যায়, প্রকল্পের আওতায় ইতোপূর্বে ২টি কী গ্যান্ট্রি ক্রেনসহ বেশ কিছু ইকুইপমেন্ট বন্দরের বহরে যুক্ত হয়ে কার্যক্রম শুরু করেছে। গতকাল অপর ২টি গ্যান্ট্রি ক্রেন বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। একই সাথে এসেছে ৩টি আরটিজি। পাঁচটি ইকুইপমেন্ট নিয়ে আসা জাহাজটি আজ বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনালে বার্থিং নিয়ে ইকুইপমেন্ট খালাস করবে। এই ২টি কী গ্যান্ট্রি ক্রেন বহরে যুক্ত হলে চট্টগ্রাম বন্দরে মোট ১৮টি কী গ্যান্ট্রি ক্রেন চালু হবে। এতে সিসিটি ও এনসিটি পুরোপুরি গ্যান্ট্রি ক্রেনের আওতায় চলে আসবে। আগামী এক মাসের মধ্যে আরো বেশ কয়েকটি ইকুইপমেন্ট বহরে যুক্ত হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার (যান্ত্রিক) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, চট্টগ্রাম বন্দর পুরোপুরি কী গ্যান্ট্রি ক্রেনের আওতায় চলে এল। এই সক্ষমতা বন্দরের কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রমে বড় ধরনের ভূমিকা রাখবে।

জেবি

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...