বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চীনের আনহুই প্রদেশের ১৭ লাখ লোক লকডাউনের আওতায়

- Advertisement -
Single page 1st Paragraph

মহামারি করোনায় প্রকোপ বেড়ে যাওয়ায় চীনের আনহুই প্রদেশের ১৭লাখ লোক লকডাউনের আওতায় রয়েছে। সোমবার এ প্রদেশে নতুন করে প্রায় তিনশ’ নতুন সংক্রমণ ঘটেছে।

এদিকে দেশটির বাণিজ্যিক কেন্দ্র সাংহাইতে মাসব্যাপী লকডাউন এবং কোভিড প্রতিরোধে রাজধানী বেইজিংয়ে বিধিনিষেধের পর অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখনই আনহুই প্রদেশে এ লকডাউন ঘোষিত হল।

প্রদেশটির সিক্সিয়ান ও লিঙ্গবি এ দুটি অঞ্চলে গত সপ্তাহে লকডাউন ঘোষণা করা হয়। এ সব অঞ্চলে কোভিড পরীক্ষার পরই কেবল লোকজন বাইরে যাওয়ার অনুমতি পাচ্ছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, সোমবার প্রদেশটিতে নতুন করে ২৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৫৮ জনই উপসর্গহীন। এ নিয়ে করোনায় আক্রান্ত মোট সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

এদিকে প্রতিবেশি জিয়াংসু প্রদেশের চারটি শহরে নতুন করে ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে বিশ্বে চীনে প্রথম করোনার সংক্রমণ ঘটে। এরপর দেশটি জিরো টলারেন্স নীতি ঘোষণা করে করোনা নিয়ন্ত্রণে আনে।

জেবি

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...