বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কক্সবাজারে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় ছয় জন গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার সদরের খুরুশকূলে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, রোববার রাত থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার করা ব্যক্তিদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

রোববার (৩ জুলাই) বিকেলে খুরুশকূল ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সম্মেলন দেখতে যান সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল উদ্দিন। সন্ধ্যায় সম্মেলন শেষে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে খুরুশকূল ইউনিয়নের ডেইলপাড়ায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অটোরিকশা থামিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে আহতাবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রোববার রাত থেকেই অভিযান শুরু হয়। এতে সোমবার সকাল পর্যন্ত খুরুশকূল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের পুলিশ হেফাজতে আনা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

সেলিম উদ্দিন আরও বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে সোমবার বেলা ১২টায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো পর্যন্ত স্বজনদের কাছ থেকে কোনো এজাহার পাওয়া যায়নি। এজাহার পেলে গ্রেপ্তার করা ব্যক্তিদের মামলায় আসামি দেখানো হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এখনো অভিযান অব্যাহত রয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...