সীতাকুণ্ডর কুমিরায় সিএনজি অটোরিকশা উল্টে গিয়ে মো. সোহাগ (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক সোহাগ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার বহদ্দারহাট ফরিদার পাড়ার আরিফ কলোনির বাসিন্দা মো. অহিদের ছেলে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, সীতাকুণ্ডের ছোট কুমিরায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় এক যুবককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

