রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ সদস্যকে আটক করেছে।
সূত্র জানায় রোববার (৩ জুলাই) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। তারা ঈদ যাত্রার টিকিট কালোবাজারে বিক্রি করছিল।এ সময় র্যাব তাদের হাতেনাতে আটক করে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রতিদিন ১০টি আন্তঃনগর ট্রেনে মোট ৭ হাজার সিট রয়েছে। এগুলোর মধ্যে কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে ৩ হাজার ৫০০ টিকিট। বাকি টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এছাড়া ঈদ উপলক্ষে চাঁদপুরগামী দুটি বিশেষ ট্রেনের টিকিটও বিক্রি করা হচ্ছে।
ইমা

