রবিবার, ২ আগস্ট ২০২৬

দাম বাড়লো এলপিজির : ১২ কেজি সিলিন্ডারে বাড়লো ১২ টাকা

- Advertisement -
Single page 1st Paragraph

গত মাসে দাম কমলেও ফের জুলাই মাসে বাড়লো এলপিজির দাম। প্রতি কেজিতে বেড়েছে ১ টাকা। এই হিসেবে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ১২ টাকা। একইভাবে কিছুটা দাম বেড়েছে অটোগ্যাসেরও।

রোববার (৩ জুলাই) অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম ২৫ ডলার কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে। মূসকও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে প্রতিকেজিতে এক টাকা দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে এলপিজির দাম কমলেও ডলারের দামের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এই দাম বাড়লো বলেও জানান তিনি।

জুলাই মাসে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা ৫২ পয়সা। এ হিসেবে ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে এবার ১ হাজার ২৫৪ টাকা। যা জুন মাসে ছিল ১ হাজার ২৪২ টাকা৷ মে মাসে ছিল ১ হাজার ৩৩৫ টাকা।

জুন মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম প্রতি টন যথাক্রমে ৭৫৯ ডলার থেকে কমে ৭২৫ এবং ৭৫০ থেকে কমে ৭২৫ ডলার হয়েছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় জুলাই মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...