সোমবার, ২৯ জুন ২০২৬

শেখ হাসিনা স্বপ্ন দেখান, স্বপ্ন বাস্তবায়নও করেন -পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান, স্বপ্ন বাস্তবায়নও করেন। এ ধারাবাহিকতায় আধুনিক বান্দরবান বির্নিমাণে সকল উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী। তাই যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল দিকে এগিয়ে যাচ্ছে পার্বত্য জেলা বান্দরবান।

শনিবার(১জুলাই) দুপরে জেলার লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের পাশ দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে শীলেরতুয়া ব্রীজ ও শিলের তুয়া বৌদ্ধ বিহার সহ শ্বশানের সীমানা প্রাচীর উদ্বোধনের পর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিকল্পনা সদস্য হারুন অর রশীদ, বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, শেখ মাহাবুবুর রহমান ও ফাতেমা পারুল, উপজেলা প্রকৌশলী মাহফুজুল হক প্রমুখ অতিথি ছিলেন। এরপর উপজেলার দূর্গম পাহাড়ি গজালিয়া ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন, শুভ উদ্বোধন সহ স্থানীয়দের মাঝে সোলার প্যানেল সিস্টেম বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...