রবিবার, ২ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্ড কমিশনারেটের রাজস্ব আয় ৯৭৯ কোটি টাকা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে সদ্যবিদায়ী ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৯৫১ কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৯৭৯ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এ. কে. এম. মাহবুবুর রহমান আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে ৯৫১ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে বন্ড কমিশনারেট, চট্টগ্রাম ৯৭৯ কোটি টাকার রাজস্ব আয় করেছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ কোটি টাকা বেশি। এর আগের অর্থবছরে ৬৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আয় ছিল ৮০১ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরে পূর্ববর্তী বছরের চেয়ে ১৭৮ কোটি টাকা বেশি আয় হয়েছে। সেক্ষেত্রে প্রবৃদ্ধির হার ২২ দশমিক ২২ শতাংশ।
তিনি বলেন, নিয়মিত বন্ডেড ওয়্যারহাউস পরিদর্শন ও নজরদারির কারণে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। এছাড়া প্রতিরোধমূলক তৎপরতার মাধ্যমে ২০৯ কোটি টাকার রাজস্ব এসেছে, যা আহরিত মোট রাজস্ব আয়ের ২১ দশমিক ৩৪ শতাংশ। পাশাপাশি আলোচ্য সময়ে অডিটের মাধ্যমে প্রাথমিকভাবে ৩ হাজার ১৬৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটিত হয়েছে, যার বিপরীতে ইতোমধ্যে দাবিনামা সম্বলিত কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
কমিশনার আরও জানান, ১ জুলাই ২০২১ হতে ৩০ জুন, ২০২২ পর্যন্ত ৯১ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের কাছ থেকে ২২০ কোটি ৬৫ লাখ টাকার মামলা করা হয়। যার মধ্যে ২০৯ কোটি ২৬ লাখ টাকা আদায় করা হয়েছে। এছাড়া একই সময়ে ৫০ টি প্রতিষ্ঠানের ৩ হাজার ১৪৮ কোটি টাকার রাজস্ব ফাকি দেয়ার বিষয়টি উদঘাটিত হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...