রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

লাউ এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিন

- Advertisement -
Single page 1st Paragraph

লাউ পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। খেতে সুস্বাদু এ সবজিটি শুধু শরীর ঠান্ডাই করে না, এটি হৃদরোগের জন্যও উপকারী। এমনকী এ সবজিটি ঘুমের সমস্যা দূর করতেও ভূমিকা রাখে।

লাউয়ে প্রচুর মাত্রায় ভিটামিন সি, বি এবং ডি ছাড়াও ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফোলেট, আয়রন এবং পটাশিয়াম রয়েছে। যা নানাবিধ রোগের হাত থেকে শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লাউ রান্না, ভাজি, সিদ্ধ কিংবা রস করেও খাওয়া যায়। শুধু তাই নয়, লাউয়ের পাতা, ডগাও খাওয়া যায়।

লাউয়ের স্বাস্থ্য উপকারিতা –

মানসিক চাপ কমায় : লাউয়ের মধ্যে থাকা সেডাটিভ উপাদান শরীর ঠান্ডা করতে ভূমিকা রাখে। এ কারণে এ সবজিটি খেলে মানসিক চাপ কমে।

হৃদরোগের জন্য উপকারী : লাউ হৃৎপিণ্ডের জন্যও বেশ উপকারী। সপ্তাহে তিনবার লাউয়ের রস খেলে হৃৎপিণ্ড ভালো থাকে। এটি উচ্চ রক্তচাপ কমাতেও ভূমিকা রাখে।

ওজন কমায় : যারা ওজন কমাতে চান তারা নিয়মিত খাদ্যতালিকায় লাউয়ের রস রাখতে পারেন। এতে থাকা আয়রন, ভিটামিন ও পটাশিয়াম ওজন কমাতে সাহায্য করে।

ঘুমের সমস্যা কমায় : যাদের ঘুমের সমস্যা আছে তারা লাউয়ের রসের সঙ্গে সামান্য তিলের তেল মিশিয়ে খেতে পারে। এতে ঘুমের সমস্যা অনেকটাই কমে যাবে।

চুল পাকা প্রতিরোধ করে : দূষণের কারণে আজকাল অনেকেরই অল্প বয়সে চুল পাকা সমস্যা দেখা দিচ্ছে। নিয়মিত লাউয়ের রস খেলে এ সমস্যা কমে যায়।

হজমে সহায়তা করে : লাউয়ে পর্যাপ্ত পরিমাণে ফাইবার ও অ্যালকালি থাকায় এটি অ্যাসিডিটির সমস্যা কমায়। সেই সঙ্গে হজমশক্তি বাড়ায়।

ত্বকের জন্য উপকারী : লাউয়ের রস প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। এটি শরীর থেকে টক্সিন বের করে শরীর সুস্থ রাখতে ভূমিক রাখে।

পানিশূন্যতা কমায় : লাউয়ের শতকরা ৯৬ ভাগ পানি থাকে। এ কারণে ঘাম, ডায়রিয়া, উচ্চ রক্তচাপ বা অন্যান্য অসুস্থতার কারণে শরীরে পানিশূন্যতা হলে লাউ তা পূরণ করতে সহায়তা করে।

ইউরিনে সংক্রমণ কমায় : লাউয়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও ভিটামিন সি ইউরিনে সংক্রমণ কমাতে কার্যকর ভূমিকা রাখে।

জেবি

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...