চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় ড্রেন থেকে মো: জাকির হোসেন (৩৪) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ জুলাই) দুপুরে ৫ নম্বর জেটি গেইটের বিপরীতে রেললাইনের পূর্ব পাশে একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
মো. জাকির হোসেন, বন্দর থানার ঈশান মিস্ত্রি ঘাট এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, বন্দর থানাধীন ৫ নম্বর জেটি গেইটের বিপরীতে একটি ড্রেন থেকে মো: জাকির হোসেন (৩৪) নামে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। লাশটি বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য চমেকের ফরেনসিক মর্গে পাঠানো হয়েছে।

