শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কক্সবাজারে আইস-ইয়াবাসহ পাচারকারী যুবক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফে নৌকার পাটাতনের নিচে লুকানো এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার ইয়াবা পাচারের সময় মো. ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তার ফারুক উপজেলার হ্নীলা ইউনিয়নের নুর আহমদের ছেলে।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার আন-নুর চিংড়ি ঘের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপনসূত্রে মিয়ানমার থেকে মাদকের চালান আসার সংবাদ পেয়ে আন-নুর ঘের এলাকায় অভিযান চালায় বিজিবি। পরে হস্তচালিত একটি নৌকা আসতে দেখে তাকে ধাওয়া করেন তারা। এ সময় পালানোর চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ওই নৌকার পাটাতনের নিচে লুকিয়ে রাখা ৫০ হাজার ইয়াবা এবং মাটি খুঁড়ে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার যুবককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...