চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরং খালে গোসল করতে গিয়ে মো. কাউছার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কাউছার ফটিকছড়ি পৌরসভার মো. খালেদের ছেলে।
শুক্রবার (১ জুলাই) বিকালে ৫টার দিকে বিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণিতে পড়াশুনা করত।
এদিন দুপুর ১২টায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় কাউছার। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মীদের অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, ধুরং খালে গোসল করতে নেমে কিশোর নিখোঁজের খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। দুপুর দেড়টা থেকে ডুবুরি কর্মীদের অভিযান শুরুর পর বিকাল ৫টার পরে তার লাশ উদ্ধার করা হয়।

