বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির দীঘিনালায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম রুহুল আমিন মানিক (৩২)। সে উপজেলার মুসলিম পাড়া গ্রামের আবদুল হকের ছেলে।

শনিবার দুপুরে পাশের হেডম্যান পাড়া গ্রামের বাহার মিয়া নামের এক ব্যক্তির বিদ্যুতের সংযোগ মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার (৭আগষ্ট) দুপুরে হেডম্যান পাড়া গ্রামে বাহার মিয়ার বাড়ীর বিদ্যুৎ সংযোগ মেরামত করার জন্য বিদ্যুতের খুটির উপর উঠে। কাজ করার এক পর্যায়ে পিলারের উপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

পরে বিদ্যুতের পিলার সংলগ্ন জলিল মিয়ার ঘরের চালের উপর আছড়ে পড়লে সেখান থেকে মাটিতে লুটিয়ে পড়ে।

রুহুল আমিন মানিক (৩২) এর স্ত্রী দীলরুবা বেগম দশ মাসের সন্তান সম্ভবা। তাঁদের ৭ বছরের ১ মেয়ে এবং সাড়ে ৩ বছরের ছেলে রয়েছে।

স্থানীয়রা উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীঘিনালা উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তম্ময় তালুকদার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি ও নবজাতক সেবা চালু করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার গর্ভবতী নারী ও নবজাতকদের জরুরি স্বাস্থ্যসেবা...

সিডিএ’র ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা আনার বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে আলোচনা করেছে নিউভিশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আজ...

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে...

সর্বশেষ

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...

সিডিএ’র ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত...

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে...

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির

আসন্ন এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত...

সিএমপির ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সমাধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের...