সোমবার, ২৯ জুন ২০২৬

বাঁশখালীতে ইটবোঝাই ট্রাক কেড়ে নিল শিশু শিক্ষার্থীর প্রাণ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাঁশখালীতে ইটবোঝাই ট্রাকরে চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ তারেকুল ইসলাম (৮) নামে এক শিশু শিক্ষার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা গ্রামের অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. তারেকুল ইসলাম একই ইউনিয়নের বাঁশখালা গ্রামের মো. নাছির উদ্দিনের পূত্র। নিহত ওই শিশু পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, পশ্চিম বাঁশখালা গ্রামের অভ্যন্তরীণ সড়কের কাজে নিয়োজিত ইটবোঝাই ডাম্পারটি দক্ষিণ দিক থেকে দ্রুত গতিতে এসে শিশু তারেকের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আবু জাফর বলেন, সরকারি বেড়িবাঁধের কাজে ব্যবহৃত ইটবোঝাই একটি ডাম্পার ট্রাক শিশুটিকে চাপা দিলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...