সোমবার, ৯ নভেম্বর ২০২৬

দুর্দশাগ্রস্থ মানুষের মুক্তির কান্ডারী কুতুবুল আকতাব হযরত শাহ আমানত খান (রহ.)

- Advertisement -
Single page 1st Paragraph

কুতুবুল আকতাব হযরত শাহ্ আমানত খান (রহ.)’র বার্ষিক ওরশ শরীফ বৃহস্পতিবার (৩০ জুন) বাদে জোহর হতে যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে জেল রোডস্থ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বাদে জোহর দরবার প্রাঙ্গণে কুতুবুল আকতাব হযরত শাহ্ আমানত খান (রহ.)’র জীবন ও কর্মের উপর আলোচনা, খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ, খতমে খাজেগান, খতমে ইউনুচ, মিলাদ কিয়াম ও আখেরী মুনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়।

আখেরী মুনাজাত করেন দরবারের সাজ্জাদানশীন শাহজাদা শাহ্ সুফী হাকিম ইজাজ উদ্দিন মোঃ আজিম খান নক্শবন্দী মুজাদ্দেদী (ম.জি.আ.)।

আলোচনায় শাহজাদা শাহ্ সুফী হাকিম ইজাজ উদ্দিন মোঃ আজিম খান নক্শবন্দী মুজাদ্দেদী (ম.জি.আ.) বলেন-এ দরবার যে কোন দুর্দশাগ্রস্থ মানুষের ফরিয়াদ কবুলের স্থান। এ দরবার হতে যে কোন মজলুম মামলায় জর্জরিত অবস্থা থেকে মুক্তি লাভ করে থাকেন। হযরত বাবা শাহ্ আমানত (রহ.) এমন এক মহান অলিয়ে কামেল যার দরবারে অহরহ ফয়েজ লাভে ধন্য হচ্ছেন জাকেরিনরা। আজ এ মহান অলিয়ে কামেলের ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করতে পারায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শোকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এ মহান অলিয়ে কামেলের উছিলায় মহামারী করোনার ভয়াবহ ছোবল থেকে বাংলাদেশকে যেন রক্ষা করেন। সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভী বাজারসহ বৃহত্তর সিলেটকে ভয়াবহ বন্যার কবল থেকে রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাচ্ছি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতুর মত বিশ্বের দ্বিতীয় বৃহত্তর সেতু নির্মাণ করায় বাবা শাহ আমানত খান (রহ.) দরবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

শাহ্ আমানত খান (রহ.) এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা মুহাম্মদ ফাইয়াজ আদহাম খান সাদমান, শাহজাদা মুহাম্মদ তাহের মিয়া, সহ দরবারের অসংখ্য শাহজাদাগণ, দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা, পীর মাশায়েখ প্রমুখ।

জেবি

এই বিভাগের সব খবর

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (পিজিটিডিএ, চমেকহা)। আজ...

সর্বশেষ

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে...

বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন...

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে নানা...

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...