সোমবার, ২৯ জুন ২০২৬

অনলাইন সাইটে জুয়া খেলার অভিযোগে আটক ৪ জুয়ারী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় বিভিন্ন অনলাইন সাইটে জুয়া খেলার অভিযোগে চার জুয়ারীকে আটক করেছে র‌্যাব ৭ এর একটি দল।

বুধবার (২৯ জুন) পাঁচলাইশের ষোলশহর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. জাকির হোসেন (২৫), মো. বিপ্লব দত্ত (২৮), রুবেল ধর (২৪) ও মো. মুনসুর।

বৃহস্পতিবার (৩০ জুন) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক আসামিরা মো. শাহরুখ খান অনলাইন জুয়া খেলার ওয়েবসাইট bet 365-এ বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন খেলার বাজি ধরে। তারা কয়েকজনের সহযোগিতায় বাজির টাকা ডলারে রূপান্তর করে। এরপর আসামিরা হোয়াটসঅ্যাপে জুয়ার বিষয়ে চ্যাটিংসহ নিজ বিকাশ নম্বরে টাকার লেনদেন করে। এছাড়া অনলাইনে জুয়ার বাজি ধরার টাকা ডলারের মাধ্যমে লেনদেন ও স্থানান্তর করে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটক আসামিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও জুয়া খেলার নগদ টাকা জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনে বিট 365 নামে অনলাইন জুয়া সাইটে আসামিদের নিজ নামে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য, আর্থিক লেনদেনের ইতিহাস পাওয়া গেছে। এছাড়া তাদের ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ নম্বরে জুয়ার টাকা লেনদেনের তথ্য ও ভয়েস চ্যাটিং আছে। তাদের অ্যাকাউন্টে ২ হাজার ৩ মার্কিন ডলার পাওয়া গেছে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...