বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কউক চেয়ারম্যান কর্নেল ফোরকান আহমদ শুদ্ধাচার পুরস্কার গ্রহণ ও এপিএ চুক্তি সম্পাদন করলেন

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্নেল ফোরকান আহমদ ২০২১-২২ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার গ্রহণ এবং ২০২২-২৩ অর্থ বছরের এপিএ চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছেন।বুধবার( ২৯ জুন )কউক চেয়ারম্যানকে আনুষ্ঠানিক ভাবে শুদ্ধাচার পুরস্কার তুলে দেয়া হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন ১২টি দপ্তর/সংস্থার মধ্যে অনন্য নজির স্থাপন করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠার এই স্বল্প সময়ের মধ্যে মন্ত্রণালয়ের ১২টি দপ্তর/সংস্থার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের ফলস্বরুপ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি-কে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি এবং সচিব জনাব মো: শহীদ উল্লা খন্দকার।

এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি বলেন, প্রতিষ্ঠার এ স্বল্প সময়ের মধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। কউক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি এর দক্ষ লিডারশীপ এর কারণে এই অর্জন সক্ষম হয়েছে। ভবিষ্যতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সাফল্যের এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে সচিব জনাব শহীদ উল্লা খন্দকার বলেন, এপিএ চুক্তি যেকোন প্রতিষ্ঠানের দর্পণস্বরূপ। বর্তমান সময়ে এপিএ চুক্তির মাধ্যমে একটা প্রতিষ্ঠানে সফলতা-ব্যর্থতা প্রতিফলিত হয়। এই স্বল্প সময়ের মধ্যে এপিএ চুক্তি, বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা এবং জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে অভূতপূর্ব সাফল্য অর্জন করে আসছে। ২০২২-২৩ অর্থ বছরেও সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য দপ্তর,সংস্থার চেয়ারম্যান,সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...