বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসার নিউজসাইট র‌্যাপলার বন্ধের নির্দেশ

- Advertisement -
Single page 1st Paragraph

ফিলিপাইনের কর্তৃপক্ষ শান্তিতে নোবেল বিজয়ী সাংবাদিক মারিয়া রেসার অনুসন্ধানী নিউজ সাইট র‍্যাপলার বন্ধের নির্দেশ দিয়েছে ।

সিএনএনের খবরে বলা হয়েছে, আগামীকাল (বৃহস্পতিবার) দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ক্ষমতা ছাড়বেন। তার স্থলাভিষিক্ত হবেন গত মে মাসে নির্বাচনে জয়ী ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। দুতার্তের ক্ষমতা ছাড়ার একদিন আগে দেশটির নিয়ন্ত্রক সংস্থা র‌্যাপলার বন্ধের নির্দেশ দিল।

এক বিবৃতিতে র‍্যাপলার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।

দেশটির সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বলেছে, কোম্পানিটির (র‍্যাপলারের) কার্যক্রম পরিচালনার লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। কারণ হিসেবে সংস্থাটি বলছে, র‍্যাপলারের অর্থায়ন পদ্ধতি অসাংবিধানিক।

২০১২ সালে র‍্যাপলার প্রতিষ্ঠা করেন মারিয়া রেসা। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ফিলিপাইনে পরিচিত হয়ে ওঠে তার নিউজ সাইটটি। প্রেসিডেন্ট দুতার্তের সমালোচনাকারী র‍্যাপলারের বিরুদ্ধে ‘ফেক নিউজ’ প্রকাশের অভিযোগ তুলে লাইসেন্স প্রত্যাহার করে ফিলিপাইন।

মারিয়া রেসা র‍্যাপলার প্রতিষ্ঠার আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ কাজ করেছেন। নিজের প্রতিবেদনের কারণে বহু আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন মারিয়া রেসা। ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তির তালিকায় স্থান পান তিনি। আর ২০২১ সালে রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভের সঙ্গে যৌথভাবে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কাজ করার স্বীকৃতি হিসেবে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

ইমা

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...