শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

উইম্যান চেম্বারের মেনটরশীপ অুষ্ঠানে বক্তারা

সততা, নিষ্ঠা ও একাগ্রতা থাকলে জীবনে যেকোন কাজে সফল হওয়া যায়

- Advertisement -
Single page 1st Paragraph

সততা, নিষ্ঠা ও একাগ্রতা থাকলে জীবনে যেকোন কাজে সফল হওয়া যায়। বার কোড রেষ্টুরেন্ট গ্রুপের স্বত্বাধিকারী মনজুরুল হক চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে মঙ্গলবার( ২৮ জুন )বিকাল ৪:০০ ঘটিকার সময় সেমিনার হলে আয়োজিত সিডব্লিওসিসিআই বিজনেস ইনকিইবেশন সেন্টারে সম্পৃক্ত হতে আগ্রহীদের নিয়ে মেনটরশীপ অনুষ্ঠানে মেনটর হিসেবে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন ব্যবসার ক্ষেত্রে সততা একটি বড় পুঁজি। সততার সাথে ব্যবসা পরিচালনা করলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। ব্যবসার ক্ষেত্রে সৃজনশীল উদ্যোগ গ্রহন করতে সমাজের সমস্যাগুলো নিয়ে ভাবতে হবে এবং এর সমাধানের সাথে সম্পৃক্ত রেখে কোন্ ব্যবসা পরিচালনা করা যায়, কিংবা কোন্ উদ্যোগ গ্রহন করা যায়, তার নিরিখে সিদ্ধান্ত গ্রহন করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সব সময় নতুন উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে আমরা অত্র অঞ্চলের নারী উদ্যোক্তাদের উন্নয়নে আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। সম্প্রতি উদ্বোধন হওয়া পদ্মা সেতু এদেশের জনজীবনে ও ব্যবসায়িক উন্নয়নে অভূতপূর্ব পরিবর্তন আনবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধনব্যাদ জানাই। অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী উপস্থিত অংশগ্রহনকারীদেরকে মেনটর এর কাছ থেকে ব্যবসায়িক ধারনা গ্রহন করে তা কাজে লাগানোর পরামর্শ দেন।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিডব্লিওসিসিআই বিজনেস ইনকিউবেশন সেন্টার এর চেয়ারম্যান ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক লুৎমিলা ফরিদ। তিনি তার বক্তব্যে বলেন ইনকিউবেশন সেন্টার পরিচালনার পাশাপাশি আমাদের উদ্যোক্তাদের সমস্যগুলো চিহ্নিত করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সৃজনশীল ধারনা নিয়ে যারা ব্যবসা করতে আসবে তাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা প্রদান করবো। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী এবং সারা তানভী।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...