মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের পস্কো লিমিটেডে কর্মরত জহিরুল আলী (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
নিহত শ্রমিক জহিরুল আলী চাঁপাইনবাগঞ্জের একদিল আলীর ছেলে।
পস্কোর সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় পস্কো কোম্পানির একামুডেশন এরিয়া মসজিদের গেটের পাশে উইলিং প্লান্টের ওয়াকার রুমের সামনে জহিরুল আলীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে দায়িত্বরত সিকিউরিটি গার্ড । সেখান থেকে উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি কোল পাওয়ার কর্তৃপক্ষের সিকিউরিটি অফিসার আলফাস। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তিনি বিষয়টি জানাতে পারেননি।

