শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

উইম্যান চেম্বারের সেমিনারে বক্তাগণ

এমএসএমই‘র উন্নয়নে বড় ভূমিকা রাখবে পদ্মাসেতু

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের সহিত উত্তর-পূর্বাঞ্চলের মেলবন্ধন সৃষ্টির মাধ্যমে এমএসএমই‘র উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে স্বপ্নের পদ্মা সেতু। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী’র তত্বাবধানে ২৭ জুন ২০২২  বিকাল  ঘটিকায় সিডব্লিওসিসিআই এর সেমিনার হলে আয়োজিত আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষ্যে “স্বপ্নের পদ্মা সেতু – বাংলাদেশের এমএসএমই‘র উন্নয়নে নতুন দ্বার উন্মোচন” শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক ও উপ-সচিব মো. মোতাহার হোসেন একথা বলেন।

তিনি আরো বলেন, পদ্মা বহুমুখী সেতু দুই অঞ্চলের জীবন-মান উন্নয়নের পাশাপাশি শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে যাবে। সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, পদ্মা সেতুর নির্মাণ ও উদ্বোধন পুরো দেশের জনগণকে যেভাবে উদ্বেলিত করেছে তেমনি দুই অঞ্চলের গঝগঊ খাতের উদ্যোক্তাদের মাঝেও আশার আলো সঞ্চার করেছে। বিশেষ করে আমরা নারী উদ্যোক্তারা উভয় অঞ্চলের গঝগঊ খাতের ব্যবসা-বাণিজ্যে সংযোগ স্থাপন করতে পারবো এবং নতুন নতুন ব্যবসায়িক ধ্যাান-ধারনা নিয়ে এগিয়ে যেতে পারবো। আমি চট্টগ্রাম অঞ্চলসহ সারা দেশের নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আলোচনা অনুষ্ঠানে এসএমই ফাইন্যান্স বিষয়ের উপর আলোচনা করেন ব্র্যাক ব্যাংক লিমিটেড, স্মল বিজনেস, এসএমই ব্যাংকিং ডিভিশন রিজিওনাল হেড মো. মনিরুল ইসলাম, এজেন্ট ব্যাংকিং বিষয়ের উপর আলোচনা করেন সালমা রহমান, ফার্ষ্ট ভাইস-প্রেসিডেন্ট ও জোনাল হেড, এজেন্ট ব্যাংকিং ডিভিশন, ব্যাংক এশিয়া লিমিটেড, মাইক্রো ফাইন্যান্স বিষয়ের উপর আলোচনা করেন মোহাম্মদ শাহরিয়ার, এ্যাসিস্ট্যান্ট চীফ এক্সিকিউটিভ, মমতা, ফ্যাশন ডিজাইনিং বিষয়ের উপর আলোচনা করেন আইভি হাসান, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট ও সদস্য, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, ক্র্যাফট বিষয়ের উপর আলোচনা করেন নুজহাত নূয়েরী কৃষ্টি, পরিচালক, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, রপ্তানি বিষয়ের উপর আলোচনা করেন লুৎমিলা ফরিদ, পরিচালক, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, এগ্রো বিষয়ের উপর আলোচনা করেন সুমাইয়া কাদের, সদস্য, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্য শারমিন আক্তার এবং অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সেলিনা মাহবুব। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান সহ পরিচালক ও সদস্যবৃন্দ।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...