বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা আটক

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প-৯ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৮ এপিবিনের হাতে আটক হয়েছে দেশীয় অস্ত্রসহ ছয় রোহিঙ্গা।

সোমবার (২৭ জুন) রাতে ক্যাম্পটির ব্লক সি/১১ এর মক্তবের সামনে থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওই ক্যাম্পের নুর আহম্মদের ছেলে আরিফ উল্লাহ (৩১), ক্যাম্প-১০ এর হাবিব উল্লাহর ছেলে দোস মোহাম্মদ (২৫), নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ তৈয়ব (৩৭), ক্যাম্প-১৬ এর মোবারক আলীর ছেলে নুর মোহাম্মদ (৩৯), ক্যাম্প-১১ এর মোহাম্মদ জোবায়ের (২৩), ক্যাম্প-৯ এর সাকের মোহাম্মদের ছেলে সলিম উল্লাহ (৫৫)।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, ক্যাম্প-৯ এর ব্লক সি/১১ এর মক্তবের সামনে ২০ জনের একটি রোহিঙ্গা দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ধাওয়া করে ছয় রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে অন্তত ১০টি বিভিন্ন ধরনের দা, ছুরি ও কিরিচ জব্দ করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা অস্ত্রসহ আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কামরান হোসেন।

জেবি

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...