বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ের জনগণকে জাপানের আহবান

- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানী টোকিও ও তার আশেপাশের এলাকার জনগণকে কম বিদ্যুৎ ব্যবহার করার আহ্বান জানিয়েছে জাপান সরকার। জাপানে চলমান তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহে চাপ পড়ার আশঙ্কা করছে দেশটি।

বিবিসি জানায়, বিকেলে বিদ্যুতের চাহিদা তীব্র হতে পারে বলে আশঙ্কা করে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, হিটস্ট্রোক এড়াতে নাগরিকদের অপ্রয়োজনীয় লাইট বন্ধ করা উচিত। তবে এয়ার কন্ডিশনার চালু রাখার পরামর্শ দেয়া হয়েছে।

কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কর্মকর্তারা বিদ্যুৎ সংকটের বিষয়ে সতর্ক করেছেন। বিদ্যুৎ সরবরাহকারীরা সরবরাহ বাড়ানোর জন্য কাজ করছে।

গত সপ্তাহে মধ্য টোকিওতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছিল, তখন রাজধানীর উত্তর-পশ্চিমে অবস্থিত ইসেসাকি শহরে রেকর্ড ৪০.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। এটি ছিল জাপানে জুন মাসে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা।

জুন মাসে জাপানে গ্রীষ্মের সূচনা হয় এবং এ সময় তাপমাত্রা সাধারণত ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে।

এই মাসের শুরুর দিকে জাপান সরকার যতটা সম্ভব বিদ্যুৎ সাশ্রয় করার জন্য পরিবার এবং সংস্থাগুলিকে আহ্বান জানায়।

ইমা

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...