চট্টগ্রামগামী তেলবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। রোববার(২৬ জুন) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ২ নম্বর লাইনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, স্টেশনে প্রবেশের সময় দুই নম্বর লাইনে ট্রেনটির পেছনের দিকের ৬১০ নং বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
তিনি আরও জানান, লাইনচ্যুত হলে ট্রেনটি থেমে যায়। তবে কী কারণে চাকা লাইনচ্যুত হয়েছে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। আরেকটি লাইন চালু থাকায় ট্রেন চলাচললে কোনো প্রকার বিঘ্ন হবে না।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন রওনা হয়েছে। অল্প সময়ের মধ্যেই চারটি চাকা আবারো লাইনে উঠানোর কথা রয়েছে। এর পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।
ইমা

