রবিবার, ২ আগস্ট ২০২৬

পদ্মা সেতু চালু হওয়ায় পণ্য আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে : চেম্বার সভাপতি

- Advertisement -
Single page 1st Paragraph

মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা বাস্তবায়ন আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও সক্ষমতার প্রতীক। এই সেতুর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের প্রবৃদ্ধি ১.২৩% বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও অনেক পরিবর্তন হবে।

শনিবার (২৫ জুন) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষেস আয়োজিত খত্মে কুরআন ও দোয়া মাহফিলে এ কথা বলেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

এসময় পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মোঃ ইফতেখার ফয়সাল এবং বিভিন্ন ব্যবসায়ী সদস্যবৃন্দসহ চেম্বারের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

মাহবুবুল আলম বলেন- সেতুর মাধ্যমে ২১টি জেলার সাথে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে। ফলে এই অঞ্চলের উৎপাদিত কৃষিসহ অন্যান্য পণ্য পরিবহনে সময় ও ব্যয় সাশ্রয় হবে যা অর্থনৈতিক কর্মকান্ডকে ত্বরান্বিত করবে। মোংলা বন্দরসহ বিভিন্ন স্থল বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি বৃদ্ধি পাবে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এসএমই সম্প্রসারণ ও শিল্পায়ন ব্যাপক প্রসার লাভ করবে।

তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ এবং ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

মোনাজাতে দেশ ও জাতির অর্থনৈতিক সমৃদ্ধি এবং পদ্মা সেতুর সার্বিক নিরাপত্তা বিধানে মহান রাব্বুল আলামীনের রহমত কামনা করা হয়।

জেবি

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...