সোমবার, ২৯ জুন ২০২৬

সীতাকুণ্ডে অবৈধ ভাবে মজুদ ১৬০০ গ্যাস সিলিন্ডার জব্দ, গ্রেপ্তার ৩

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৬০০টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে চট্টগ্রাম র‌্যাব-৭। এ ঘটনায় তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উপজেলার তুলাতলী এলাকার একটি তেলের ডিপোর থেকে গতকাল শুক্রবার অভিযান চালিয়ে এসব সিলিন্ডার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার তুলাতলী এলাকার মৃত মোহাম্মদ মিয়ার পুত্র মো. জাহাঙ্গীর আলম (৪২), একই এলাকার মৃত জামার উদ্দিনের পুত্র ইমতিয়াজ উদ্দিন (৩৬) ও লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার কলসমা মোল্লাবাড়ীর মৃত সিরাজ ভূইয়ার পুত্র জহির হোসেন (৩৪)।

র‌্যাব-৭ -র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানাধীন তুলাতুলি একটি তেলের ডিপোর ভিতর অবৈধ চোরাই গ্যাস সিলিন্ডার সংগ্রহ ও দখলে রয়েছে বলে জানতে পারি। উক্ত তথ্যের ভিত্তিতে ২৪ জুন র‌্যাব-৭, চট্টগ্রামে একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে।

পরে তাদের স্বীকারোক্তিমতে ডিপোর ভিতর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় বিভিন্ন সাইজের আনুমানিক ১৬০০টি গ্যাস সিলিন্ডার উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গ্যাস সিলিন্ডারের আনুমানিক মূল্য প্রায় ৩৪ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...