স্বাধীনতার সুবর্ণজয়ন্তÍী সম্মাননা পেলেন লণ্ডন প্রবাসী কবি ফাহমিদা ইয়াসমীন। বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ, বঙ্গবন্ধু লেখক পরিষদের প্রদত্ত এই সম্মানননা অর্জন করেন ছয় নবীন লেখক যথাক্রমে কবি ফখরুল হাসান, সৈয়দ মাসুম, আর মজিব, এনাম আনন্দ, ফাহমিদা ইয়াসমিন, লুৎফর রহমান চৌধুরী।
গত ২৩ জুন (বৃহস্পতিবার)রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ছয় নবীন লেখকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
প্রেম ও প্রকৃতির কবি ও শিশুসাহিত্যিক ফাহমিদা ইয়াসমিন মৌলভীবাজার জেলার বডকাপন গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শিল্পপতি আলহাজ্ব মোঃ-ইলাছ মিয়া, মাতা ফজিলাতুন্নেছা চৌধুরী। লন্ডন প্রবাসী কবি ফাহমিদা ইযাসমিন এর স্বামী প্রকৌশলী মো. ফয়জুল ইসলাম ও আদরের দুই সন্তান ফারহাত, ফারহান। কবি ফাহমিদা ইয়াসমিন মৌলভীবাজার মহিলা কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। শত ব্যস্ততার মাঝে থেকেও সাহিত্যের সকল শাখায় গভীর মনোনিবেশ করে যাচ্ছেন । দেশ বিদেশের দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা, অনলাইন মিডিয়া ও বিভিন্ন সংকলনে অনবরত লিখে যাচ্ছেন কবিতা,গল্প, ছড়া ও কলাম। কবি ফাহমিদা ইয়াসমিন এর প্রকাশিত বইগুলো- ‘স্বপ্নচারী মন’ (কাব্যগ্রন্থ) ‘নীলিমার প্রেম’ (কাব্যগ্রন্থ) ‘শংকা সময়ের নিষিদ্ধ ধ্বনি’ (কাব্যগ্রন্থ) ডায়েরির শেষ পাতা’ (উপন্যাস); ‘ফুল ফুটে পাখি উড়ে’ (শিশুতোষ ছড়ার বই) ‘বিদ্রোহী বিক্ষোভ’ (কাব্যগ্রন্থ)। কথার সুতোয় সেলাই করি আগামীর স্বপ্ন(কাব্যগ্রন্থ) ফারহানের মুক্তিযুদ্ধ (শিশুতোষ) ফারহাতের বিজয় (শিশুতোষ) অস্তিত্বের বিষণ্ন দেয়াল (কাব্যগ্রন্থ), নীলিমার প্রেমে মগ্ন জোছনা (গল্প গ্রন্থ)। কুটুমবাড়ি (উপন্যাস)।সাহিত্যকর্ম নিয়ে সাহিত্যের ছোটগল্প মনু জল কবি ফাহমিদা ইয়াসমিনের সম্পাদনায় প্রকাশিত হয় বর্তমান সময়ের জনপ্রিয় সাহিত্যর ছোট কাগজ ধরলা।

