স্বকাল শিশুসাহিত্য সংসদ, চট্টগ্রাম কর্তৃক “স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০২০ ও ২০২১” এর ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজ্ঞ বিচারক মন্ডলীর রায়ে ২০২০ সালে পদ্য শাখায় ‘মেঘ পাহাড়ের বাড়ি’ বইয়ের জন্য আনোয়ারুল হক নূরী ও গদ্য শাখায় ‘শায়লার লাল ফ্রক’ বইয়ের জন্য রহমান রনি এবং ২০২১ সালে পদ্য শাখায় ‘মনের খাতায় স্বপ্ন আঁকি’ বইয়ের জন্য সনজিত দে ও গদ্য শাখায় ‘বুবুন ও পরির গল্প’ বইয়ের জন্য বিপুল বড়ুয়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ।
পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে তুলে দেয়া হবে।
চট্টগ্রাম থেকে প্রকাশিত ও চট্টগ্রামে বসবাসকারী শিশুসাহিত্যিকদের উৎসাহিত করার জন্য স্বকাল শিশুসাহিত্য সংসদ প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে। করোনা মহামারীর জন্য একবছর এই পুরস্কার প্রদান করা সম্ভব হয় নাই।
এবছর মার্চ মাসে পুরস্কারের জন্য বই আহবান করা হয় এবং প্রাপ্ত বইয়ের ভিত্তিতে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।

