সিলেটে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বিপন্ন মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিলো সাইফ পাওয়ারটেক লিমিটেড।
বুধবার (২২ জুন) সাইফ পাওয়ারটেকের পক্ষ থেকে ১ হাজার পরিবারে শুকনো খাবার, ওরস্যালাইন, মোমবাতি, শিশুখাদ্য (দুধ পাউডার) ইত্যাদি হস্তান্তর করা হয়েছে।
সাইফ পাওয়ারটেকের নির্বাহী পরিচালক (প্রশাসন) মেজর (অব.) ফারুখ আহমেদ খান এসব সামগ্রী তুলে দেন সিলেটে বন্যায় উদ্ধার ও পুনর্বাসনকারী সেনা প্রশাসনের হাতে।
উদ্ধারকাজে নিয়োজিত সেনা প্রশাসন বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সাইফ পাওয়ারটেকের প্রশংসা করেন।

