টানা ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে ডুবে যাওয়া সুনামগঞ্জে তাহিরপুরের দুর্দশার কথা জানতে পেরে এলাকাবাসীর পাশে থাকার ঘোষণা দিয়েছেন ত্রাণ নিয়ে যান চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী।
বুধবার (১৫ জুন) সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের বিভিন্ন স্থান প্লাবিত হওয়ায় ছাতক ও তাহিরপুর উপজেলার সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ফারাজ করিম চৌধুরী বলেন, উজানের ঢলে তাহিরপুর গ্রামের বাড়ি-ঘর সব বিধ্বস্ত হয়েছে। কিছু বাকি নেই। সুতরাং এক আল্লাহর ওপর ভরসা রেখে ঘোষণা দিলাম- সেই গ্রামটা আমি পুরোপুরি আবার নতুন করে বানাবো ইনশাআল্লাহ। তার মানে, গ্রামের ১টা-২টা, ৩টা-১০টা, ৩০-৪০-৫০-৮০ আর ১০০টা না, ২০০-৫০০টা বাসাও যদি লাগে পুরো গ্রামটা আমরা বানাবো। কেমনে বানাবো, আল্লাহর ওপর ভরসা আছে। আপনারা আমার সাথে আছেন, মুরুব্বীদের দোয়া আছে, ইনশাআল্লাহ আমি পারবো।
ফারাজ করিম চৌধুরীর এ বক্তব্য সর্বমহলে প্রশংসিত হয়েছে। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দেশেজুড়ে তিনি অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা।

