রবিবার, ২৮ জুন ২০২৬

ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪২ : স্বাস্থ্য অধিদপ্তর

- Advertisement -
Single page 1st Paragraph

দেশে বন্যাকবলিত এলাকাগুলোতে সাপের কামড়, পানিতে ডুবে, ডায়রিয়ায় আক্রান্ত হ‌য়ে এবং আঘাতজনিতসহ বিবিধ কারণে ৪২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কেবল সিলেট বিভাগে ২১ ও ময়মনসিংহ বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশে বন্যাকবলিত এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগে মোট তিন হাজার ৪০৩ জন আক্রান্ত হয়েছেন। ১৭ থেকে ২২ জুন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫১৬ জন। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ১০৩, চর্মরোগে ১৬৩, চোখের প্রদাহে ৬১, আঘাতপ্রাপ্ত ৩৯ জন। বি‌বিধ সমস্যা রয়েছে ৪৮১ জনের। এ ছাড়াও এই সময়ে বজ্রপাতে আক্রান্ত হ‌য়ে‌ছেন ১৩ জন। যার মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। সাপের কামড়ে চার জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং পানিতে ডুবে মারা গেছেন ২৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বন্যাকব‌লিত এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৩৭ জন, আরটিআইতে ১৬, চর্মরোগে ২৩, চোখের প্রদাহ ১৫ ও আঘাতপ্রাপ্ত হয়েছেন ১৪ জন। এ ছাড়াও অন্যান্য কারণে আক্রান্ত হয়েছেন ৬০ জন। এই সময়ে পানিতে ডুবে মারা গেছেন চার জন।

জেবি

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...