শনিবার, ২৭ জুন ২০২৬

রায়পুরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

নরসিংদীর রায়পুরা এলাকায় শীলা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুন) সকালে পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখেন তার স্বামী ও স্বজনরা।

শীলা আক্তার পলাশতলী ইউনিয়নের উত্তর কুনাপাড়া গ্রামের শহিদ মিয়ার মেয়ে ও পৌরসভার পূর্ব পাড়া এলাকার রবিন মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে রফিক মিয়া ও তার স্বজনরা পলাতক রয়েছেন।

জানা যায়, আনুমানিক ১০ বছর আগে পারিবারিকভাবে রবির সঙ্গে শীলার বিয়ে হয়। বর্তমান তাদের সংসারে ৭ ও ৫ বছরের দুটো মেয়ে সন্তান আছে। নিহতের স্বামী প্রায়ই তাকে নানাবিধ নির্যাতন করেতো। গত কিছুদিন পূর্বে শীলা নির্যাতন সইতে না পেরে বাবার বাড়ি চলে যায়। পরে স্বামী স্বজনরা প্রতিশ্রুতি দিয়ে গত শনিবার স্বামীর বাড়ি নিয়ে আসে।

বুধবার সকালে স্থানীয়রা ঘরে উড়নায় ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে তার স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

রায়পুরা থানার উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম রকিব জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

জেবি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...