শনিবার, ২৭ জুন ২০২৬

রেলওয়ের জায়গায় অবৈধ ও ঝুঁকিপূর্ণ বসাবাস ৩ হাজার পরিবার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম রেলওয়ের জায়গায় অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে ৩ হাজার পরিবার। এসব অবৈধভাবে দখল করে বসবাসকারীদের উচ্ছেদ করেছে রেল কৃর্তপক্ষ। এছাড়াও যেসব পাহাড়ে এখনো অবৈধ স্থাপনা রয়েছে সেখানে খুব শিগগির অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী।

মঙ্গলবার(২১ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৪তম সভায় এ তথ্য তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ফয়েজ লেক সংলগ্ন ১ নম্বর ঝিল, ২ নম্বর ঝিল, ৩ নম্বর ঝিল, বাটালি হিল, মতিঝর্ণা, সিআরবি এলাকায় রেলওয়ের পাহাড়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে প্রায় ৩ হাজার পরিবার বসবাস করছে। অবৈধ যে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে সেখানে আমরা কাঁটা তারের বেড়া দিয়ে সংরক্ষণ করবো। বাকি যেগুলো এখনো আছে সেখানে অভিযান শুরু করে দখল মুক্ত করবো।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, যেসব জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তার বেশিরভাগ রেলওয়ের জায়গা। পাহাড়গুলো রেলওয়ের পাহাড়। এখানে থাকা স্থাপনা উচ্ছেদ করে রেলওয়েকে বুঝিয়ে দেয়া হয়। এরপরও দেখা যায়, কিছু লোক আবারও অবস্থান করতে চলে আসে। আমরা এখন কঠোর অবস্থানে রয়েছি। এখন থেকে যদি দেখা যায়, কেউ সেখানে অবস্থান করার জন্য বা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঘর-বাড়ি তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। দখলমুক্ত যায়গাগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে গাছ লাগিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

জেবি

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...