রবিবার, ১ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে শনাক্ত ২৭, মৃত্যু একজন

- Advertisement -
Single page 1st Paragraph

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ডেঙ্গুতে শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৭ জন। এদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই রোগী। আর তবে রাজধানীর বাইরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ ডেঙ্গুতে শনাক্ত বা কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।

মঙ্গলবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি ও অপারেশন সেন্টার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বলছে, সোমবার (২০ জুন) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মোট রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। এই সময় একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। যা এ বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২১ জুন মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৯৭ জন। আর বাকি ১১০ রোগী ভর্তি আছেন।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসাধীন বাকি চারজন।

জেবি

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...