সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন

- Advertisement -
Single page 1st Paragraph

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন পালন করেছে। এউপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এ আয়োজনের পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বলেন, শেখ কামাল নিরহঙ্কার, নির্লোভ, রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি একজন সৃজনশীল মানুষ হিসেবে তারুণ্যের দীপশিখায় সমাজকে আলোকিত করে গেছেন। নতুন প্রজন্মকে তাঁর সম্পর্কে জানতে হবে এবং নিজেদের পরিশুদ্ধ করতে হবে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, শেখ কামাল বঙ্গবন্ধুর সন্তান- এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। তিনি পূর্ব পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড় ছিলেন। একইসাথে তিনি ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য এবং মঞ্চাভিনেতা ছিলেন। তিনি আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেছিলেন এবং তার মাধ্যমে আধুনিক ফুটবলে ক্রীড়ানৈপুণ্য সৃষ্টি হয়েছে।
সভার শুরুতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা সফর আলী, শেখ মো. ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ফজল আহমেদ।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র প্রথিতযশা ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা।
বৃহস্পতিবার জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. আনোয়ার হোসেন ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভির।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি ও প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা রায়, বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য সুমন দে, আরিফুর রহমান, আবু সামা বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বলেন, ‘শহীদ শেখ কামালের কর্মময় জীবন থেকে বর্তমান যুব সমাজকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং শেখ কামালের জীবনাদর্শে উদ্বুদ্ধ হয়ে তরুণ সমাজকে দেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে।’
এদিকে ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। ৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...