বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

রংপুরে নিজ অফিস থেকে বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা অলিয়ার রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) বেলা সোয়া ১১টার দিকে তার অফিসের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রংপুর মেট্রোপলিটান পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মারুফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অফিসের গাড়িতে করে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল এলাকার অফিসে আসেন। এরপর তার নিজ চেম্বারের বাথরুমে ঢুকে শাওয়ারে গামছা পেঁচানো ঝুলানো অবস্থায় আছে। অনেকক্ষণ পরেও বের না হওয়ায় অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারীরা বাথরুমের দরজা ঠেলে ভেতরে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা মারুফুল ইসলাম বলেন, এটি আত্মহত্যা না অন্য কিছু তা জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় আর কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রাণিসম্পদ কর্মকর্তা অলিয়ার রহমান আকন্দের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।

জেবি

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...