সোমবার, ২ নভেম্বর ২০২৬

মহানবকে (সা.) কটূক্তি : বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস

- Advertisement -
Single page 1st Paragraph

মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী নূপুর শর্মার মন্তব্যের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করেছে পশ্চিমবঙ্গের বিধান সভা। সোমবার (২০ জুন) এ নিন্দা প্রস্তাব পাস করা হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভাষণ দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতারা প্মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে সহিংসতা হওয়ায় আমরা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু এই নারীকে (নূপুর শর্মা) এখনও গ্রেপ্তার করা হলো না কীভাবে? আমি জানি তাকে গ্রেপ্তার করা হবে না। কলকাতা পুলিশের কাছে চার সপ্তাহ সময় চেয়েছেন তিনি। আজ তার পুলিশের সামনে হাজির হওয়ার কথা ছিল।

মহানবীকে (সা.) সম্পর্কে নিজের বিতর্কিত মন্তব্যের জন্য প্রাণনাশের হুমকির থাকায় কলকাতা পুলিশের সামনে হাজির হতে চার সপ্তাহের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন নূপুর শর্মা।রাজ্য বিধানসভায় ভাষণ দিতে গিয়ে মুখমন্ত্রী মমতা বলেন, বিজেপি উসকানি ও ঘৃণার রাজনীতি করে।

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বেকারত্বের মূল ইস্যুটির দিকে নজর দিচ্ছে না। বিজেপি অগ্নিপথের মাধ্যমে তাদের কর্মী তৈরির চেষ্টা করছে। আমরা সেনাদের স্যালুট জানাই। তারা প্রতিরক্ষায় কাজ করবে এবং তারা প্রশিক্ষণের সময় অস্ত্র ব্যবহারের কৌশল শিখবে। তারপর, চার বছর পরে, তারা বাদ পড়ে যাবে।

বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, তারা ১৭ হাজার চাকরির কথা বলে। এটা কখন হবে? আমরাই অনেক কাজ দিতে পারি, আমাদের আপনার সামনে মাথা নত করতে হবে না। রাজ্য সরকার ওই নিন্দা প্রস্তাব পাস করলে বিজেপি নেতারা সেসময় বিধান সভা থেকে ওয়াকআউট করেন ।

 

এই বিভাগের সব খবর

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) দরবার শরীফে জিয়ারাতে আউলিয়া ও দোয়া মাহফিল আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও...

সর্বশেষ

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.)...

প্রফেসর প্রিয়তোষ শীলের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের কৃতীসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও চট্টগ্রাম...

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসির রুটিন দায়িত্ব...

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান...