সোমবার, ২৯ জুন ২০২৬

রাউজানে মাছ ধরতে গিয়ে চিকিৎসক নিখোঁজ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানের ছিটিয়াপাড়ায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে মো. ইয়াকুব (৬৫) নামে এক পল্লি চিকিৎসক নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে মঙ্গলবার (২১ জুন) সকাল থেকে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার বিকাল ৪টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় বেরুলিয়া খাল সংলগ্ন বিলে মাছ ধরতে গিয়ে ইয়াকুব নিখোঁজ হন। তিনি ওই এলাকার হারুন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার বিকাল ৪টার দিকে জাল নিয়ে বেরুলিয়া খাল সংলগ্ন বিলে মাছ ধরতে যান ইয়াকুব। সন্ধ্যায় বাড়ি ফিরতে না দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করে স্বজনরা। পুলিশ ফায়ার সার্ভিসকে এ সম্পর্কে অবহিত করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে মো. ইয়াকুব নামে এক পল্লি চিকিৎসক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। এখনও তার খোঁজ পাওয়া যায়নি।

রাউজান উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তির খোঁজে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে ডুবুরি দল। এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া সম্ভব হয়নি।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...